রোববার যা যা ঘটেছে:
- লেবাননের পর এবার ইয়েমেনের রাস ইসা এবং হোদেইদাহ এলাকায় হুথিদের লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননে হামলায় রোববার অন্তত ২৪ জন নিহত হয়েছে।
- গত ২৪ ঘণ্টায় একদিনে ডেঙ্গুতে আরো আটজনের মৃত্যু হয়েছে। চলতি বছর একদিনে এটি সর্বোচ্চ মৃত্যু। এছাড়া এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ২২১ জন। চলতি বছরে একদিনে আক্রান্তের এ সংখ্যাও সর্বোচ্চ।
- ক্রিকেটার সাকিব আল হাসানকে একজন খেলোয়াড় হিসেবে যতটুকু নিরাপত্তা দেয়ার দায়িত্ব সেটা অবশ্যই দেয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
- বাংলাদেশে পুলিশের যেসব সদস্য কর্মস্থলে যোগ দেয়নি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান।
- মিয়ানমার থেকে দেশে ফিরেছে ৮৫জন বাংলাদেশি, ফেরত গেছে ১২৩ বিজিপি সদস্য।
- ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে দলটি। শনিবার মধ্যরাতে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
- জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
- বাংলাদেশের ব্যবসায়িক প্রতিষ্ঠান এস আলম গ্রুপ এবং এর শেয়ার হোল্ডার পরিচালক ও তাদের পরিবারের স্থাবর সম্পদের তালিকা দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
- আত্মসমর্পণের পর আমার দেশের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
বিবিসি বাংলার মূলপাতার অন্যান্য খবর পড়তে এখানে ক্লিক করুন

















