বৃহস্পতিবার যা ঘটেছে
- গণঅধিকার পরিষদ একাংশের সভাপতি নুরুল হক নুরের বক্তব্যে ক্ষুব্ধ হয়ে, বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের কার্যালয়।
- বিএনপি ভোটে জিতে ক্ষমতায় গেলে আওয়ামী লীগের মতো পরিবারতন্ত্র তৈরি হবে না বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি'র ৩১ দফা নিয়ে আয়োজিত সেমিনারে তিনি এ কথা জানান।
- গণঅভ্যুত্থানে আহতদের আজীবন বিনামূল্যে চিকিৎসা দেবে সরকার। সচিবালয়ে জুলাই অগাস্টে আহতদের একটি প্রতিনিধি দলের সাথে ছয় উপদেষ্টার বৈঠকে এ সিদ্ধান্ত আসে।
- ভারতে বসে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধারবাহিকভাবে রাজনৈতিক বক্তব্য-বিবৃতিতে দেশটির কাছে একাধিকবার তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়েছে জানিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, তাকে বিরত রাখতে ভারতের প্রতি আহ্বান জানানো হয়েছে।
- আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলকে সুইজারল্যান্ডে হেনস্তার ঘটনায় জেনেভায় বাংলাদেশ মিশনের শ্রম কাউন্সেলর মুহাম্মদ কামরুল ইসলামকে ‘স্ট্যান্ড রিলিজ’ করা হয়েছে।
- কুইক রেন্টাল সংক্রান্ত বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন-২০১০ এর নয় ধারায় দায়মুক্তি এবং ক্রয় সংক্রান্ত ধারায় মন্ত্রীর একক সিদ্ধান্ত অবৈধ বলে রায় দিয়েছে হাইকোর্ট।
আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন বিবিসি বাংলার ওয়েবসাইট।














