বুধবার সারাদিন যা যা হলো-
- আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার রাতে শাহবাগে আন্দোলনকারীদেরমাঝে উপস্থিত হয়ে তিনি এইকথা বলেন।
- আবারো রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা রাকসু নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২৮শে সেপ্টেম্বরের পরিবর্ততে ভোট হবে ২৫শে সেপ্টেম্বর।
- ফ্রান্স, স্পেন, বাহরাইন ও সিঙ্গাপুরে বসবাসরত বাংলাদেশি ভোটারদের নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্যক্রম পরিচালনা করতে সরকারের সম্মতি পেয়েছে নির্বাচন কমিশন।
- সনাতন ধর্মাবলম্বীদের তীর্থস্থান হিসেবে পরিচিত চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড় ঘিরে 'উসকানিমূলক' কার্যক্রমের চিহ্ন দেখামাত্র ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার।
- নতুন করে পাঁচ দফা দাবিতে ঢাকার শাহবাগ মোড়ের কাছে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীরা। এর আগে সকালে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন অভিমূখে যাত্রা শুরু করলে তাদের ধাওয়া ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এতে বেশ কয়েকজন আহত হয়।
- আন্দোলনের মধ্যেই প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবি ও আন্দোলনের মধ্যে আট সদস্যের একটি কমিটি গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েট এক বিবৃতিতে বলেছে, আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
- আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে–এমন শঙ্কার কথা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
- আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা বা রোডম্যাপ অনুমোদন করেছে নির্বাচন কমিশন। বৃহষ্পতিবার রোডম্যাপ ঘোষণার আভাস দিয়েছে ইসি।
- জুলাইয়ে গণ-অভ্যুত্থানের সময় নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে।
- তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছে আপিল বিভাগ। এর ফলে পুনরায় আপিল শুনবে আপিল বিভাগ। আগামী ২১শে অক্টোবর আপিল শুনানি হবে।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী হিসেবে এক হাজার ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে ১৩টি পদে তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন।
- ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে অতিরিক্ত ৫০ শতাংশ আরোপর ঘোষণা দিয়েছিলেন, সেটি আজ থেকে কার্যকর হতে যাচ্ছে।
- ভারতের জম্মু-কাশ্মীরে প্রবল বৃষ্টিপাতের পরে ভূমিধসে অন্তত ৩০ জন নিহত হয়েছেন বলে প্রশাসন নিশ্চিত করেছে।
বিবিসি বাংলায় লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
দেশ-বিদেশের খবর জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায় ।