রোববার সারাদিন যা যা হল-
- চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে ডাকা 'কমপ্লিট শাটডাউন' প্রত্যাহার করেছে আন্দোলনরত জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরের কর্মকর্তারা। শনিবার থেকে এই শাটডাউন কর্মসূচিতে শুরু করে কর্মকর্তা-কর্মচারিরা।
- ঘুসের বিনিময়ে কর দাতাদের কর ফাঁকি দেওয়ার সুযোগ করে দেয়ার অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরের ছয় কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
- দুদক কর্মকর্তা পরিচয়ে জাতীয় নাগরিক পার্টির এক নেত্রীর কাছে ঘুস চাওয়া নিয়ে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর অভিযোগের ভিত্তিতে অভিযানে নেমে চারজনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন।
- কুমিল্লার মুরাদনগরে দরজা ভেঙে ঘরে ঢুকে ২৫ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগে মূল অভিযুক্তসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
- মুরাদনগরের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন থেকে ভুক্তভোগীর ভিডিও ও ছবি ২৪ ঘণ্টার মধ্যে সরাতে নির্দেশ দেওয়া হয়েছে।
- কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ধর্ষণের ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নারী নির্যাতনকারী অপরাধীদের কোনও রাজনৈতিক পরিচয় থাকতে পারে না।
- জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার প্রধান বলেছেন, ইরান কয়েক মাসের মধ্যেই আবারও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করতে পারে। তাতেই পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা অর্জন সম্ভব বলেও সতর্ক করেছেন তিনি।
- ঢাকায় প্রাথমিকভাবে তিন বছরের জন্য চালু হচ্ছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কার্যালয়। রোববার উপদেষ্টা পরিষদের বৈঠকে সমঝোতা স্মারক (এমওইউ) অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
- বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের দিন আটই অগাস্টকে 'নতুন বাংলাদেশ দিবস' ঘোষণা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা সমালোচনার পর সেই অবস্থান থেকে সরে এসেছে সরকার।
- রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার অগ্রগতি আশাব্যঞ্জক নয় বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
বিবিসি বাংলার লাইভ পাতায় রোববারের জন্য এখানেই শেষ হলো। আগামীকাল আবার নতুন সব খবর নিয়ে লাইভ পাতা চালু হবে।
বিবিসি বাংলা লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
দেশ-বিদেশের অন্যান্য খবর জানতে ক্লিক করুন বিবিসি বাংলার মূল পাতায়


















