রোববার সারাদিন যা যা ঘটেছে
- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং নতুন করে অবনতি হয়নি বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
- গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখার জন্য তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে তাকে 'ওয়ান টাইম পাস' দেবে সরকার।
- বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত হত্যাকাণ্ডে আওয়ামী লীগ জড়িত এবং মূল সমন্বয়কারী ফজলে নূর তাপস বলে প্রতিবেদন জমা দিয়েছে ওই ঘটনা তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন।
- ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাচলে ৩০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, তার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে করা মামলার রায় দেওয়া হবে সোমবার।
- সুপ্রীম কোর্টের জন্য একটি পৃথক সচিবালয় প্রতিষ্ঠার জন্য অধ্যাদেশ জারি করা হয়েছে। এর ফলে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পুরোপুরি পৃথক হয়েছে।
- দক্ষিণাঞ্চলীয় জেলা খুলনায় মামলায় হাজিরা দিতে গিয়ে মহানগর দায়রা জজ আদালতের গেইটের বাইরে দুর্বৃত্তের গুলিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন।
- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের আইনজীবী ফজলুর রহমানকে আদালত অবমাননার অভিযোগের কারণ দর্শাতে তলব করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে 'পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে সৌদি আরবসহ সাত দেশে প্রবাসী ভোটারদের নিবন্ধন কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে।
- বিপিএল নিলামে ক্রিকেটার নাঈম শেখকে সর্বোচ্চ এক কোটি ১০ লাখ টাকায় কিনেছে চট্টগ্রাম রয়্যালস।
- ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে এ বছর নভেম্বর মাসে সর্বোচ্চ ৯৯ জন মারা গেছেন। একইসাথে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যাও বেশি এই মাসে। সর্বোচ্চ ২৪ হাজার ৫৩০ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিবিসি বাংলার লাইভ পাতা আজ এখানেই শেষ হচ্ছে। সোমবার নতুন খবর নিয়ে আবারও লাইভ পাতা চালু হবে।
ততক্ষণ পর্যন্ত বিবিসি বাংলার সঙ্গেই থাকুন।
অন্যান্য খবর পড়তে মূলপাতায় ক্লিক করুন।
এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।














