সোমবার সারাদিন যা যা হলো
- যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগানের বিশ্বকাপে এক ম্যাচের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করতে ফিফাকে অনুরোধ জানিয়েছিলেন বলে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এ-ও বলেন, ফুটবলের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে “সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।”
- তেহরানে ইরানের দ্বিতীয় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের মূল শোকযাত্রায় লাখো মানুষ অংশ নিয়েছেন বলে ইরানি গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে বলা হয়েছে। বিকেল পাঁচটা পর্যন্ত চলে এই অনুষ্ঠান।
- বাংলাদেশে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে অনেক বিষয়ে সরকারের সঙ্গে সমন্বয় করা প্রয়োজন। তবে আমরা অক্টোবরকে সামনে রেখে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি।
- শ্রীলঙ্কার পশ্চিমাঞ্চলে একটি কারাগারে বন্দীদের দুটি দলের মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। যাদের মধ্যে চারজন কারারক্ষী এবং একশজনেরও বেশি মানুষ আহত হয়েছেন।
- ইরাকের মাশহাদে আয়াতুল্লাহ আলী খামেনির “স্মরণ সদর দপ্তরের” একজন কর্মকর্তা জানিয়েছেন, সেখানে জনসাধারণের জন্য কোনো “পাবলিক ফেয়ারওয়েল বা বিদায় অনুষ্ঠান” হবে না। বৃস্পতিবার জানাজা ও দোয়ার পর আলী খামেনির দাফন সম্পন্ন হবে।
- জুন মাসে গ্রাহকদের অনেকের অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগের বিষয়ে জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, অধিকাংশ ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হয়েছে। তবে যান্ত্রিক বা মনুষ্য ত্রুটির কারণে বিলে এই ধরনের ত্রুটি থাকতে পারে।
- খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মধুমঙ্গল পাড়ায় গোলাগুলিতে তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ যদি নিজের এলাকার মাদক নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে সারাদেশের মাদক ও আইনশৃঙ্খলা কিভাবে নিয়ন্ত্রণ করবেন বলে সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
- সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে পরবর্তী ৪৮ ঘন্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট এই চার বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।