হাতে তৈরি সাবান দিয়ে বাজিমাত আনিসুর রহমানের

ভিডিওর ক্যাপশান,
হাতে তৈরি সাবান দিয়ে বাজিমাত আনিসুর রহমানের
Published

পনের বছর আগে জাপানে একটি মেলায় যোগ দিতে জাপান যান আনিসুর রহমান। সেখানে পরিচয় এক জাপানির সাথে যার কাছ থেকে শিখেন হাতে তৈরি সাবানের পদ্ধতি।

এরপর দেশে এসে শুরু করেন এই সাবান তৈরির ব্যবসা। বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এসব সাবানের জাপানে রয়েছে ব্যাপক চাহিদা। তাই জাপানীদের চাহিদা মেটাতে দেশে তৈরি এসব সাবান রপ্তানি করে আনিসুর রহমান আয় করছেন বিদেশী মুদ্রা।