দান করতে গিয়ে এত সন্দেহ কেন?

ভিডিওর ক্যাপশান, দান করতে গিয়ে এত সন্দেহ কেন?
দান করতে গিয়ে এত সন্দেহ কেন?
Published

মিল্টন সামাদ্দার। জনহিতৈষীমূলক কাজ করে সামাজিক মাধ্যমে বহুল পরিচিতি পাওয়া এই মানুষটিই এখন এসব কাজের আড়ালে নানা অন্যায়-অনিয়মের অভিযোগে অভিযুক্ত।

কিন্তু ব্যক্তি বা সাংগঠনিক পর্যায়ে মানবকল্যাণমূলক কাজের সঙ্গে জড়িতদের নিয়ে এমন বিতর্ক মাঝেমধ্যেই দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ফলে এ ধরনের উদ্যোগ নিয়ে বাড়ছে অবিশ্বাসও।

প্রশ্ন উঠছে, যথাযথ মনিটরিংয়ের বিষয়টি নিয়েও।

কোনো উদ্যোগ যে আসলেই কাজ করছে, সেটা বোঝার উপায় কী?

দেখুন তানহা তাসনিমের প্রতিবেদনে...