'৭ হাজার টাকার স্কেল মেরামতে খরচ ৪ লাখ'

পত্রিকা
Published

দুর্নীতি নিয়ে একটি খবর শিরোনাম করেছে দৈনিক আজকের পত্রিকা। তাদের প্রধান খবর '৭ হাজার টাকার স্কেল মেরামতে খরচ ৪ লাখ'।

এই খবরে বলা হয়েছে, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে বাচ্চাদের ওজন মাপার একটি যন্ত্রের দাম প্রায় সাড়ে সাত হাজার টাকা। সেটা ব্যবহার করতে গিয়ে নষ্ট হয়ে যায়।

সেই নিক্তি মেরামত করার বিল করা হয়েছে ৪ লাখ ১১ হাজার ৯০০ টাকা। অর্থাৎ যে দামে যন্ত্রটি কেনা হয়েছে, মেরামতে তার চেয়ে ৫৪ গুণ বেশি খরচ ধরা হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের সুপারিশ প্রসঙ্গে সমকালের প্রধান শিরোনাম, ‘সংলাপে শর্ত জুড়ে অটল দুই দল, তবু আশা’। প্রতিবেদনে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের পাঁচ দফা সুপারিশের মধ্যে গুরুত্ব পেয়েছে অর্থবহ সংলাপ।

তাদের এই সুপারিশকে স্বাগত জানিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে প্রধান দুই রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ ও বিএনপি।

আওয়ামী লীগ বলছে, বিএনপি শর্ত বাদ দিতে রাজি হলে সংলাপে বসার বিষয়টি তারা চিন্তাভাবনা করতে পারে। অন্যদিকে বিএনপি বলছে, শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় রেখে এসব সুপারিশ বাস্তবায়ন অসম্ভব।

নির্বাচন-সংশ্লিষ্টরা বলছেন, ‘নির্বাচনকালীন সরকার ব্যবস্থা’ নিয়ে গত তিন দশকে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে একাধিক সংলাপ হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। এবারও সফল হবে এমন কোনো সম্ভাবনা নেই বলেই মনে করছেন তারা। তবে অতীতের এ বাস্তবতা মেনে নিয়েও সংলাপের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন কেউ কেউ।

যুক্তরাষ্ট্রের দুই প্রধান রাজনৈতিক দল রিপাবলিকান ও ডেমোক্র্যাট পার্টির থিঙ্কট্যাঙ্ক হিসেবে পরিচিত আইআরআই ও এনডিআইর প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত মার্কিন নির্বাচন পর্যবেক্ষক দল গত ৮ থেকে ১২ই অক্টোবর ঢাকায় নির্বাচন-সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে।

দেশে ফিরে মার্কিন প্রতিনিধি দলটি পাঁচ দফা সুপারিশ করলেও কখন তা বাস্তবায়ন করতে হবে এবং না করলে কী হবে, সে বিষয়ে ওই বিজ্ঞপ্তিতে কিছু বলা হয়নি।

এমনকি তারা আগামী নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে কিনা তা-ও ওই বিজ্ঞপ্তিতে পরিষ্কার করা হয়নি।

সেখানে আরও বলা হয়েছে, রংপুর সিভিল সার্জনের দপ্তর থেকে মাত্র এক দিনের মধ্যে আটটি দেশ যন্ত্র এনে হাজির করে ঠিকাদারি প্রতিষ্ঠান।

নয়া দিগন্ত
স্কিপ করুন বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল পড়ুন
আপনার হোয়াটসঅ্যাপে বিবিসি বাংলা।

বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।

ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন

বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল

নির্বাচন আয়োজন নিয়ে প্রথম আলোর প্রধান শিরোনাম, ‘ভোটের আগের দিন কেন্দ্রে ব্যালট পাঠানোর পক্ষে পুলিশ’।

প্রতিবেদনে বলা হচ্ছে, বিগত দুই নির্বাচনে রাতের ভোট নিয়ে নানা অভিযোগ ও বিতর্কের মুখে বর্তমান নির্বাচন কমিশন ভোটের দিন সকালে ভোটকেন্দ্রে ব্যালট পাঠানোর বিষয়ে চিন্তা করছে।

শুধুমাত্র দুর্গম পাহাড়ি অঞ্চল, হাওর ও দ্বীপাঞ্চলে ভোটের আগের দিন ব্যালট পাঠানো হবে।

তবে পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের অনেকে মনে করেন নির্বাচন কমিশনের এমন ভাবনা বাস্তবসম্মত নয়। তাদের মতে, সকালে ভোটকেন্দ্রে ব্যালট পৌঁছাতে গেলে নিরাপত্তার সমস্যা হতে পারে।

সেইসাথে জনবল সংকটের কারণে ভোটের দিন সকালে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পৌঁছানো অত্যন্ত কঠিন বলে মনে করেন তারা। এজন্য তারা ভোটের আগের দিন ভোটকেন্দ্রে ব্যালট পৌঁছে দেয়ার পক্ষে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের নির্বাচনী প্রশিক্ষণে এই প্রসঙ্গ উঠে আসে।

যদিও পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো ইসিকে এ বিষয়ে কিছু জানানো হয়নি।

সাধারণত সংসদ নির্বাচনে ভোটের আগের দিন বিকেলে বা সন্ধ্যায় প্রিজাইডিং কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভোট কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে দেয়।

নির্বাচনে আওয়ামী লীগের প্রস্তুতি ঘিরে যুগান্তরের প্রথম পাতার খবর, ‘আ.লীগের সামনে যত চ্যালেঞ্জ’।

প্রতিবেদনে বলা হচ্ছে, আন্তর্জাতিক চাপ মোকাবিলা করে সুষ্ঠু নির্বাচন আয়োজন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, বিএনপির আন্দোলন মোকাবিলা, দলীয় কোন্দল নিরসনসহ বেশ কয়েকটি চ্যালেঞ্জ নিয়ে চাপের মুখে আছে আওয়ামী লীগের।

দলটির শীর্ষ নেতারা চাপে থাকার কথা প্রকাশ্যে স্বীকার না করলেও এ নির্বাচন নিয়ে দেশের ভেতর ও বাইরের চাপের বিষয়টি নেতাদের বিভিন্ন বক্তব্যে ফুটে উঠছে।

আওয়ামী লীগের অধীনে বিগত দুই দফার নির্বাচন নিয়ে দেশে-বিদেশে তুমুল বিতর্ক তৈরি হয়। যার ফলে বিএনপি ও তাদের মিত্ররা এখন সরকার পতনের একদফা দাবিতে আন্দোলন করছে।

বিরোধী নেতারা বলছেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না। ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পুরোপুরি স্বস্তির নিশ্বাস ফেলতে পারছে না আওয়ামী লীগ। বেশ কিছু চ্যালেঞ্জ তাদের সামনে চলে এসেছে।

ইতোমধ্যে নির্বাচন ঘিরে ভিসানীতি ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর আগে র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল দেশটি।

ইউরোপীয় ইউনিয়ন আগামীতে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করে পর্যবেক্ষক পাঠাবে না বলে জানিয়েছে। অন্য মার্কিন মিত্ররাও সংশয় প্রকাশ করেছে বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষ ভোটগ্রহণ নিয়ে।

প্রথম আলো

নির্বাচনে বিএনপির নানা কর্মসূচি নিয়ে আওয়ামী লীগের প্রতিক্রিয়া প্রসঙ্গে নয়া দিগন্তের প্রধান শিরোনাম, ‘বিএনপির চূড়ান্ত আন্দোলন নিয়ে চিন্তিত আ’লীগ’।

প্রতিবেদনে বলা হচ্ছে, নভেম্বরে তফসিল ঘোষণার আগেই চলতি অক্টোবরে বিএনপির সরকার পতন আন্দোলনের চূড়ান্ত ধাপে পৌঁছানোর জোর আলোচনা আছে রাজনৈতিক অঙ্গনে।

বিএনপির এই আন্দোলন নিয়ে চিন্তিত হয়ে পড়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। যদিও বিভিন্ন সভা-সমাবেশে বিএনপিকে অচল করার পাল্টা হুমকি-ধমকিও দিয়ে আসছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা।

অতীতে বিএনপি ও তার মিত্রদের আন্দোলন মোকাবেলায় আইনশৃঙ্খলাবাহিনীর ওপর ভর করে সফলতা পেলেও বর্তমান প্রেক্ষাপট একটু ভিন্ন হওয়ায় আওয়ামী লীগকে নতুন করে ভাবতে হচ্ছে।

বিএনপি ও তার মিত্রদের আন্দোলন কিভাবে মোকাবেলা করা যায় শাসকদল ভেতরে ভেতরে কৌশল নির্ধারণ করছে বলে দলটির শীর্ষপর্যায় সূত্রে জানা গেছে।

বিএনপি নির্বাচন ভণ্ডুল করার জন্য অতীতের মতো অপচেষ্টা চালাচ্ছে। সেই অপচেষ্টা কখনো সফল হবে না বলে আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন।

রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেন, মার্কিন ভিসানীতি আরোপ ও বাস্তবায়নের পর থেকে বিএনপি ও তার মিত্ররা কিছুটা হলেও উজ্জীবিত হয়েছে এবং অবাধে সভা-সমাবেশ করছে।

আইএমএফ এর ঋণের শর্ত বিষয়ে দ্য ডেইলি স্টারের পেছনের পাতার খবর, ‘Govt seeks lower reserve target’ অর্থাৎ ‘সরকার রিজার্ভের লক্ষ্য কমানোর প্রস্তাব করেছে’।

প্রতিবেদনে বলা হচ্ছে, বাংলাদেশ সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিল স্টাফ মিশনকে কিছু লক্ষ্যমাত্রা সংশোধন করার অনুরোধ জানিয়েছে। কারণ বিদ্যমান পরিস্থিতিতে তাদের বেঁধে দেয়া লক্ষ্য অর্জন সম্ভব নয়।

ডিসেম্বরের শেষে, বাংলাদেশকে কমপক্ষে ২৬ দশমিক ৮১ বিলিয়ন নেট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বজায় রাখতে হবে। সরকার এখন আইএমএফকে সর্বোচ্চ সীমা ২০ বিলিয়ন ডলারের নিচে নামিয়ে আনার অনুরোধ করেছে।

অর্থনীতিবিদ জাহিদ হোসেনের হিসাব অনুযায়ী, বাংলাদেশে নেট বৈদেশিক রিজার্ভ ১৮ বিলিয়ন ডলারের কম।

বাংলাদেশ গত বছর থেকে তারা ডলারের মজুদ বাড়াতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে কিন্তু এখন পর্যন্ত কোনো কাজ হয়নি।

নিউ এইজ

জনস্বাস্থ্য নিয়ে নিউ এইজের প্রধান শিরোনাম, ‘Children in Bangladesh most vulnerable to antimicrobial resistance’ অর্থাৎ ‘বাংলাদেশে শিশুরা সবচেয়ে বেশি অ্যান্টিমাইক্রোবায়াল রেজিস্ট্যান্সের ঝুঁকিতে আছে।’

প্রতিবেদনে বলা হচ্ছে, সম্প্রতি নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১০ দিন বয়সী এক নবজাতকের স্বাস্থ্য পরীক্ষায় দেখা গিয়েছে, শিশুটি অন্তত ১৩টি অ্যান্টিবায়োটিক প্রতিরোধী।

চিকিত্সকরা বলেছেন যে তারা সাম্প্রতিক বছরগুলোয় সারা দেশে এই জাতীয় অ্যান্টিমাইক্রোবায়াল প্রতিরোধী শিশুদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

তারা বলেন, মানবদেহে প্রতিরোধী ব্যাকটেরিয়া ও ভাইরাস থাকার কারণে চিকিৎসায় অ্যান্টিবায়োটিক ক্রমেই অকার্যকর হয়ে পড়ছে।

কেউ অ্যান্টিবায়োটিক রেসিট্যান্ট হলে তার চিকিত্সা করা কঠিন হয়ে যায় এতে সামান্য জ্বর বা পেটের পীড়াতেও মৃত্যু ঝুঁকি বাড়ে বলে চিকিত্সকরা জানিয়েছেন। কারণ ওষুধগুলি জীবাণুর বিরুদ্ধে কাজ করে না।

যাচ্ছেতাই ভাবে অ্যান্টিবায়োটিক খাওয়া। এর ডোজ সম্পূর্ণ না করা অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে ব্যাকটেরিয়ার প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। যা দেশকে একটি বিপজ্জনক অবস্থানে নিয়ে গেছে।

ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিয়ে ইত্তেফাকের প্রথম পাতার খবর, ‘গাজায় স্থল-আকাশ-সমুদ্রপথে অভিযানের প্রস্তুতি ইসরাইলের’।

প্রতিবেদনে বলা হচ্ছে, গাজায় সর্বাত্মক সেনা হামলার ঘোষণা দিয়েছে ইজরায়েল। ইতিমধ্যে তারা স্থলপথ, আকাশপথ ও সমুদ্রপথে হামলা চালানোর জন্য সব ধরনের প্রস্তুতির সম্পন্ন করেছে।

দেশটির সেনাবাহিনী সীমানার কাছে বিপুল সংখ্যক সৈন্য জড়ো হয়েছে। গাজা সীমান্তে কয়েক লাখ সেনা সমাবেশ ঘটিয়েছে তারা। সীমান্ত বেড়ার কাছে জড়ো হয়েছে শত শত ইসরায়েলি ট্যাংক।

যুদ্ধবিমান আসা যাওয়া ও নজরদারি চলাচলের মতো নানা ঘটনা ঘটছে।

চলমান হামলায় গাজায় হতাহতের সংখ্যা দ্রুত বাড়ছে। পানি বিদ্যুৎ, তেল সরবরাহ বন্ধ আছে এখন মোট জনসংখ্যার অর থেকে

আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানানো হচ্ছে, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের নবম দিনে এসে দুই পক্ষে নিহত সাড়ে তিন হাজার ছাড়িয়েছে। গাজায় শনিবার একদিনেই ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে তিন শতাধিক মানুষ, যাদের বেশির ভাগই নারী-শিশু।

ইত্তেফাক

প্রতিবেদনে বলা হচ্ছে, ইসরায়েলে ফিলিস্তিনের মধ্যে চলমান যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে তেলসহ প্রতিটি জ্বালানি পণ্যের দাম ১০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে বৈশ্বিক বিভিন্ন সংস্থার পূর্বাভাসে জানা গিয়েছে ।

সেটি হলে জ্বালানি পণ্য আমদানি করতে গিয়ে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বড় বিপর্যয়ের মুখে পড়বে। চলতি বছরের মধ্যেই তা ১৫ বিলিয়ন ডলারের নিচে নেমে আসতে পারে বলে সংশ্লিষ্টরা শঙ্কা প্রকাশ করেছেন।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর আন্তর্জাতিক বাজার ব্যারেলপ্রতি অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৭০ থেকে বেড়ে ১৩০ ডলারে গিয়ে ঠেকেছে। এতে চাপে পড়েছে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। দুই বছর আগে ৪৮ বিলিয়ন ডলারে উন্নীত হওয়া রিজার্ভ এখন ২১ বিলিয়নে নেমে এসেছে।

হামাস-ইসরায়েল সংঘাতকে কেন্দ্র করে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম সাত শতাংশের বেশি বেড়ে গেছে। পাশাপাশি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), কয়লাসহ অন্যান্য জ্বালানি পণ্যের দামও ঊর্ধ্বমুখী।