পাল্টা কর্মসূচি দিয়ে অস্থিরতা তৈরি করছে সরকার, ফরিদপুর সমাবেশে বললেন বিএনপি নেতারা

ভিডিওর ক্যাপশান, পাল্টা কর্মসূচি দিয়ে অস্থিরতা তৈরি করছে সরকার, ফরিদপুর সমাবেশে বললেন বিএনপি নেতারা
পাল্টা কর্মসূচি দিয়ে অস্থিরতা তৈরি করছে সরকার, ফরিদপুর সমাবেশে বললেন বিএনপি নেতারা
Published

ফরিদপুরে নানা বাধা উপেক্ষা করে বিএনপি যে বড় সমাবেশ করেছে, সেখানে দলের নেতারা অভিযোগ করেছেন যে, পাল্টা কর্মসূচি দিয়ে আওয়ামী লীগ দেশে অস্থিরতা সৃষ্টি করতে চাইছে।

গণ-পরিবহন বন্ধ থাকায় ফরিদপুর কার্যত সারা দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। কিন্তু তারপরও দু’দিন আগে থেকেই বিএনপির সমর্থকরা ফরিদপুর শহরে ভিড় করেন। সেখানে ব্যাপক জনসমাগম হওয়ার পর বিএনপি তাদের কর্মসূচিকে সফল বলে দাবি করছে। ফরিদপুর থেকে শাহনেওয়াজ রকির ক্যামেরায় আকবর হোসেনের রিপোর্ট:

ফরিদপুরের সভায় ভাষণ দিচ্ছেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ছবির উৎস, BNP media cell