ঢাকার প্রবেশমুখে অবস্থান নেবে বিএনপি, পাল্টা হুশিয়ারি আওয়ামী লীগের

ভিডিওর ক্যাপশান, আগামীকাল শনিবার ঢাকার সব প্রবেশপথে পাঁচ ঘণ্টার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।
Published

বিরোধী দল বিএনপি শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নতুন নির্বাচনসহ বিভিন্ন দাবিতে আগামীকাল শনিবার ঢাকার সব প্রবেশপথে পাঁচ ঘণ্টার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। নয়াপল্টনে দলটির মহাসমাবেশ থেকে এ কর্মসূচির ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার ঘোষণা অনুযায়ী বেলা এগারটা থেকে বিকাল চারটা পর্যন্ত এ কর্মসূচি পালন করবে দলটি।