আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
তিরিশ বছর ধরে ইঁদুর ধরেন আনোয়ার হোসেন
ছোটবেলায় ইঁদুরের গর্ত থেকে ধান বের করে তা দিয়ে মুড়ি-মোয়া খাওয়ার লোভে ইঁদুর ধরতেন আনোয়ার, পরে সেটিই হয়ে উঠে তার জীবন-জীবিকার মাধ্যম।
গত তিরিশ বছর ধরে জয়পুর হাটের আক্কেলপুর ও তার আশেপাশের উপজেলায় ফসলের ক্ষেত থেকে ইঁদুর ধরেন আনোয়ার হোসেন। এক সময় শখের বসে ধরলেও যখন জানতে পারেন ইঁদুর ধরে সেটির লেজ কৃষি অফিসে জমা দিলে গম পাওয়া যায় তখন থেকে এটিকে পেশা হিসেবে নেন তিনি।
প্রতি বছর প্রায় পাঁচ থেকে সাত হাজার ইঁদুর মারেন আনোয়ার হোসেন। ইঁদুর নিধন করে ফসল রক্ষায় অবদান রাখায় কৃষি বিভাগ তাঁকে পূরস্কৃতও করেছে।
গত তিরিশ বছর ধরে ইঁদুর ধরতে ধরতে এখন তার আসল নাম মোহাম্মদ আনোয়ার হোসেন থেকে ইঁদুর আনোয়ার নামেই বেশি পরিচিত হয়ে উঠেছেন।
আনোয়ার হোসেনের ইঁদুর ধরার কৌশল ও খুঁটিনাটি জানতে জয়পুরহাট গিয়েছিলেন বিবিসির শাহনেওয়াজ রকি, বিস্তারিত জানতে দেখুন এই ভিডিওটি।