বিপিন রাওয়াত: ভারতের শীর্ষ জেনারেলকে নিয়ে বিতর্ক কেন?
Published
জেনারেল বিপিন রাওয়াত ছিলেন ভারতের সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ পদমর্যাদার কর্মকর্তা, যিনি ৮ই ডিসেম্বর তামিলনাডুতে এক হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান।
তিনি ছিলেন ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ। ৬৩ বছর বয়সী জেনারেল রাওয়াত সেনাবাহিনীতে প্রায় ৪ দশক কাজ করেছেন এবং তিনি ছিলেন একজন 'ফোর স্টার' জেনারেল।
অন্য দেশের মাটিতে ভারতের প্রথম আনুষ্ঠানিক সার্জিক্যাল স্ট্রাইক শুরু করেছিলেন এই শীর্ষ জেনারেল।
একজন সেনা কর্মকর্তা হিসেবে তার পারদর্শিতার জন্য তিনি অনেকের কাছে ‘অনুপ্রেরণা’ও ছিলেন। তবে বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে নানা ধরনের মন্তব্য করে ব্যাপক বিতর্ক ও সমালোচনারও জন্ম দিয়েছেন তিনি।
বিস্তারিত দেখুন ভিডিওতে।