করোনা টিকা: কোভিড-১৯ ভ্যাকসিনের গণপ্রয়োগ কর্মসূচী শুরুর দিনে যা হলো
Published
সারাদেশে করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু হবার পর সাধারণ মানুষের মাঝে ছিল মিশ্র প্রতিক্রিয়া, কেউ কেউ ছিল উৎসাহী, আবার অনেকেই শঙ্কা নিয়েই দিতে এসেছে।
তবে টিকাদানের প্রথম দিনে লোক সংখ্যা কম থাকায় ঝামেলা ছাড়াই টিকা নিতে পেরেছেন সাধারণ মানুষ। টিকা নিতে এসে মাত্র পনের মিনিটের মধ্যেই কাজ শেষ করতে পেরেছেন অনেক হাসপাতালে।
ঢাকার শেখ রাসেল গ্যাস্ট্রো-লিভার, জাতীয় বক্ষব্যাধি ইন্সটিটিউট ও কুর্মিটোলা হাসপাতাল ঘুরে বিবিসি বাংলার শাহনেওয়াজ রকি তুলে ধরেছেন টিকা নিতে আসা লোকজনের অভিজ্ঞতা।