আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধ ১৯৭১: বাংলাদেশের প্রথম বিমান আক্রমণ 'কিলো-ফ্লাইট' যেভাবে পরিচালনা করা হয়েছিল
Published
একটি আক্রমণে ভেঙে দেওয়া হবে পাকিস্তানি বাহিনীর জ্বালানি সরবরাহ লাইন। এটি সফল হলেই ঘনিয়ে আসবে বিজয়। আর সে কাজটিই করেছিলো নবগঠিত বাংলাদেশ বিমান বাহিনীর বৈমানিকরা।
অপারেশন কিলো-ফ্লাইট নামের সে আক্রমণে প্রথমে গুড়িয়ে দেওয়া হয় চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে অবস্থিত জ্বালানি তেলের মজুদ।
সীমিত প্রযুক্তি সহায়তা নিয়ে, একটি এক ইঞ্জিনের যাত্রীবাহী অটার বিমান ও একটি হেলিকপ্টার দিয়ে কীভাবে সে আক্রমণ চালানো হয়েছিলো, এই হামলার পিছনে কী ঘটেছিলো - সে অভিজ্ঞতার কথা বিবিসির শাহনেওয়াজ রকিকে জানিয়েছেন কিলো ফ্লাইটের বৈমানিক, গ্রুপ ক্যাপ্টেন (অবঃ) শামসুল আলম। মুক্তিযুদ্ধে অবদানের জন্য তাকে 'বীর উত্তম' উপাধি দেয়া হয়।